আসসালামু আলাইকুম।
সোহাগ টেলিকম এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।
আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে UMT Dongle এর সেটাপ ফাইল ডাউনলোড করা এবং কম্পিউটারে ইনিস্টল করতে হয়।
তার আগে আমরা সংক্ষেপে জেনে নিব umt dongle দিয়ে কি কি কাজ করা যায়। এটা দিয়ে বিভিন্ন ব্রান্ডের মোবাইলের যেমন oppo, vivo, samsung, huawei, mi, সহ সকল প্রকার চায়না মোবাইল ফ্লাস, লক রিসেট, নেটওয়ার্ক ফিক্স সহ আরো অনেক কাজ করা যায়। যা আমরা পরবর্তি টিউটোরিয়াল গুলোতে দেখাবো।
UMT Dongle এর সেটাপ ফাইল ডাউনলোড করা এবং কম্পিউটারে ইনিস্টল করতে হলে আমাদেরকে প্রথমেই UMT Support Access Download করতে হবে। নিচের লিংক থেকে UMT Support Access Download করে নিন।
UMT Support Access Download করার পর এটি আপনার কম্পিউটারে ইনিস্টল করুন। ইনিস্টল করার পর UMT Dongle আপনার কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগান। UMT Support Access ওপেন করুন। ওপেন করলে নিচের চিত্রের মত একটি ইন্টরফেজ আসবে।
এখান থেকে Installers এ ক্লিক করুন।
আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান সেটার উপর ক্লিক করুন।
OK তে ক্লিক করুন।
এখন Start ক্লিক করুন। আপনার ডাউনলোড শুরু হবে।
(1) Support এ ক্লিক করলে আপনার প্রয়োজনীয় সেটাপ ফাইল ডাউনলোড ইন্টারফেজ আসবে। আপনার প্রয়োজনীয় ফাইল এ ক্লিক করলে ডাউনলোড পেজে আসবে। এভাবে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করুন। ডাউনলোড শেষ হলে (2) Location এ Click করলে আপনার ডাউনলোড করা ফাইল গুলো দেখতে পাবেন।
ডাউনলোড করা ফাইল গুলো কম্পিউটারে ইনিস্টল করুন।
UMT Dongle এর সেটাপ ফাইল ডাউনলোড এবং কম্পিউটারে ইনিস্টল করা বুঝতে সমস্যা হলে এই ভিডিওটি দেখুন।
আমাদের ফেজবুক পেজে যুক্ত হতে নিচের লিংকে ক্লিক করুন
https://web.facebook.com/sohagtelecomshapleza


.png)
.png)
.png)
.png)
.png)
.png)

No comments:
Post a Comment